২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুজ্জাহের (২৪) সদর উপজেলার পাঁচপাড়া গ্রামের প্রয়াত আবু তাহেরের ছেলে।

সদর থানার এসআই জসিম উদ্দিন বলেন, উপজেলা পরিষদে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে তল্লাশি করে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি গুলিভর্তি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে, বলেন এসআই জসিম।