২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের মিছিলে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্রলীগের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ছাত্রলীগ ক্যাম্পাসে সমাবেশ শেষে মিছিল করার সময় শহীদ মিনার চত্বরের সামনে কে বা কারা এ বিস্ফোরণের ঘটনা ঘটায়।

এ সময় আহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল ও জেলা ছাত্রলীগ নেতা তুষার হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শেখ রাসেল বলেন, বুধবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা টাঙ্গাইলের ছাত্রলীগ ইমরান হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

“সমাবেশ শেষে মিছিল বের করার সময় হঠাৎ কলেজ ক্যাম্পাসের দেয়ালের বাইরে থেকে কে বা কারা ৮/১০টি ককটেল ছুঁড়ে মারে এবং তা বিস্ফোরিত হয়।”

এ সময় রুবেল ও তুষার আহত হন বলে জানান ছাত্রলীগ নেতা।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের পর কলেজ ক্যাম্পাসে ও হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।