রাজশাহীতে জামায়াতের তিনশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় মঙ্গলবার পুলিশের উপর জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।
রাজশাহীর বিনোদপুরে পুলিশের ওপর শিবির কর্মীদের হামলা
পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে করামামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে জামায়াত-শিবিরের ৩০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
ওসি আরো জানান, পুলিশের ওপর হামলার পর ওই এলাকায় তিনটি ছাত্রবাস থেকে যে ৬১ জনকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় পুলিশের উপর হামলা চালায় জামায়াত শিবির কর্মীরা। এতে মতিহার থানা জোনের সহকারি পুলিশ কমিশনার আবুল হাসনাতসহ ১০ পুলিশ সদস্য আহত হন। পরে ওই এলাকার তিনটি ছাত্রবাসে তল্লাশী চালিয়ে ৬১ জনকে আটক করে পুলিশ।
