খুলনায় হাতবোমা বিস্ফোরণ, আটক ১
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয়দিন খুলনায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর সোনাডাঙ্গা এলাকার খুলনা প্রি-ক্যাডেট স্কুলের সামনে এসব হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিবির কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় তারা খুলনা প্রি-ক্যাডেট স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, মিছিল থেকে নাশকতার উদ্দেশ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় এক শিবিরিকর্মীকে আটক করা হয়েছে।
