শেরপুরে চালকলের গুদামে আগুন
শেরপুর শহরে একটি চালের কলে আগুন লেগে ধানের কুঁড়া পুড়ে গেছে।
শেরপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. দুলাল মিয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে গুদাম ও গুদামে থাকা কুঁড়া পুড়ে যায়।
শেরপুর, নালিতাবাড়ি ও জামালপুর দমকল বাহিনীর তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান দুলাল মিয়া।
গুদামের মালিক মফিদুল ইসলাম ফকির ওরফে তারা দাবি করেন, আগুনে গুদামে থাকা প্রায় দুই হাজার বস্তা কুঁড়া পুড়ে গেছে।
