২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগে প্রসাধনী পণ্যের গুদামে আগুন

রাজধানীর আরামবাগে একটি গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 05:00 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

রমনা ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আব্দুস শহীদ জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে আরামবাগের ছয় তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ওই গুদামে আগুন লাগে।   

খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য এর আগেই ওই ভবনের লোকজন আগুন নেভানোর কাজ শুরু করে।  

আব্দুস শহীদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রসাধন সামগ্রীর ওই গুদামে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

আগুনে গুদামের বেশিরভাগ সামগ্রী পুড়ে গেছে জানালেও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।