২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রদলের মিছিল, হাতবোমার বিস্ফোরণ

হরতালের সমর্থনে রাজশাহী মহানগরীতে সোমবার রাতে ঝটিকা মিছিল করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

প্রত্যক্ষর্শীরা জানান, রাত ১০টার দিকে মহানগরীর মণিচত্বরে হরতালের সর্মথনে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে ছাত্রদল। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ এসে ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

একই সময়ে মহানগরীর সপুরায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তারা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, পৃথক এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে মহানগরীর বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।