গাজীপুরে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
গাজীপুরের ভানুয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
সোমবার দুপুরে ভানুয়া দক্ষিণপাড়ায় এই দুর্ঘটনায় নিহত মাহিদুল হাসান (১৭) সদর উপজেলার শিমুলতলীর আব্দুল মালেকের ছেলে। সে স্থানীয় বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র ছিল।
আহত তার বন্ধু ইমরান হাসানকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিদুলের বাবা আব্দুল মালেক বলেন, দুপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মাহিদুলকে মৃত ঘোষণা করেন।
