৩৮ উপসচিব পদে রদবদল
প্রশাসনের ৩৮ উপসচিবের পদে রদবদল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
এছাড়া গত ১৪ মার্চ উপসচিব হিসাবে পদোন্নতি পাওয়া ৪২ কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্ন্ত বিভিন্ন জেলা প্রশাসকের কার্ালয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।
গত ১৪ মার্চ ১৮২ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালনকরী কর্মকর্তাদের পদায়ন না করে আগের পদেই দায়িত্ব পালন করতে আদেশ জারি করা হল।
