২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদির মৃত্যু

রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 11:16 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

সোমবার বেলা ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন (৫৫)।

আনোয়ার হোসেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া গ্রামের ওয়ালী মাহমুদের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনোয়ার ২০০৩ সালের জানুয়ারি মাস থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

কারাগারের চিকিৎসক আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদি আনোয়ারের মৃত্যু হয়েছে।”

কারাগারের ডেপুটি জেলার শাহরিয়ার কবীর চৌধুরী জানান, শনিবার রাত ৮টায় বুকে ব্যাথা অনুভব করলে আনোয়ারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।