সাভারে হাতবোমা বিস্ফোরণ, আহত ১
হরতাল চলাকালে সাভারে পিকেটারদের বোমার আঘাতে এক যুবক আহত হয়েছেন।
সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় পিকেটাররা।
আহত রাজীব আহম্মেদকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৯টার দিকে শিমুলতলায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।
এক পর্যায়ে মিছিল থেকে দুটি হাতবোমা নিক্ষেপ করলে সেগুলো মহাসড়কে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এরপর মিছিলকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান ওসি।
