চট্টগ্রামে পোশাক শ্রমিকের মৃত্যু
পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে নারকেল তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল সঞ্জয় দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নিহত পারভিন আক্তার (৩৮) কাটগড়ের মাইজপাড়া এলাকার মো. মিরাজের স্ত্রী। সি পোর্ট এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
মিরাজ জানিয়েছেন, সকালে কর্মক্ষেত্রে যাওয়ার সময় একটি দ্রুতগামী হিউম্যান হলার তার স্ত্রীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পারভিনের মৃত্যু হয় বলে জানান সঞ্জয় দাশ।
