২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন আওয়ামী লীগ ও বিএনপিকর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 07:21 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরে বিএনপি অফিসের সামনে এ সংঘর্ষ হয়।

পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, হরতাল সমর্থনে সাড়ে ৯টার দিকে বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া করলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে বিএনপি নেতাকর্মীরা তাদের কার্যালয়ে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তা থেকে পাল্টা ইট-পাটকেল ছুঁড়ে। এসময় উভয় দলের অন্তত ২০জন আহত হয়। পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংঘর্ষের সময় জেলা বিএনপি কার্যালয় ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমানের বাসভবনের সামনে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

শহরে র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।