২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে মেঘনায় ট্রলারডুবি

আকস্মিক ঝড়ে মেঘনায় ডুবেছে বেশ কয়েকটি ট্রলার।

লক্ষ্মীপুর প্রতিনিধি

নোয়াখালী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার সন্ধ্যার এই ঝড়ে নোয়াখালীর হাতিয়া দ্বীপের কাছে মালবাহী একটি ট্রলার ডুবে যায়।

চার মাঝিমাল্লাসহ অন্য একটি ট্রলারও নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

সন্ধ্যা ৭টার দিকে হাতিয়া থেকে দুটি ট্রলার সন্দ্বীপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ট্রলারের মালিক মনসুরুল্লাহ শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলার দুটি হাতিয়ার নলচিরা ঘাট থেকে ইটবোঝাই করে সন্দ্বীপে যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। এসময় ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে বউবাজারে একটি ডুবে যায়।

অন্য ট্রলার চার মাঝিমাল্লাসহ নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে কাজ চলছে। অন্য ট্রলারটির সন্ধানেও চেষ্টা চালাচ্ছে।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবের হাট ও মাতাব্বর হাটের মাঝামাঝি মেঘনার মোহনায় সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে ৩৫টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

ডুবে যাওয়া ট্রলারগুলোর ২৭ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বলে উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল ও ইউএনও নাজিমুদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ঝড়ের কারণে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর‌্যন্ত ওই জেলা বিদ্যুত বিচ্ছিন্ন ছিল।