২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বক্তব্যের প্রতিবাদ মুক্তিযোদ্ধাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্প্রতি গণজাগরণ মঞ্চ নিয়ে বক্তব্যের প্রতিবাদ করেছেন মুক্তিযোদ্ধারা।  

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার জামালপুর শহরে এক বিক্ষোভ সমাবেশে তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রত সম্পন্ন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান।

দুপুরে মুক্তিযোদ্ধাদের একটি মিছিল জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন তারা।

সমাবেশে তারা দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, লুটপাটের প্রতিবাদ জানান।

গণজাগরণ মঞ্চ নিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দেয়া খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান মুক্তিযোদ্ধারা।

শনিবার লৌহজংয়ে এক জনসভায় খালেদা জিয়া গণজাগরণ মঞ্চের তরুণদের ‘নষ্ট ছেলে-মেয়ে’ বলে মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মুক্তিযোদ্ধা রেজাউল করিম হীরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা, মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী, সাংগঠনিক কমান্ডার আব্দুর রশীদ, মেলান্দহ উপজেলা কমান্ডার আব্দুল মান্নান, জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, মুক্তিযোদ্ধা সন্তান যুব কমান্ডের আহবায়ক আবু জাফর, উদীচীর সদস্য সৈয়দ তানভীর আহম্মেদ প্রমুখ।