২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে দেলোয়ারের প্রতি বিএনপির শ্রদ্ধা

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

দুপুরে মানিকগঞ্জে খোন্দকার দেলোয়ারের গ্রামের বাড়িতে গিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব তার কবরে ফুল দেন। পরে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খোন্দকার দেলোয়ারের স্ত্রী সাহেরা হোসেন, বড় ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আবদুল হামিদ ডাবলুসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোন্দকার দেলোয়ার মারা যান।