২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রাকচাপায় ৮ শিশু নিহত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় একটি কিন্ডারগার্টেনের আট শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয় ভ্যানচালকসহ চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা প্রতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার বেলা ২টার দিকে নাথের পেটুয়ায় কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনায় নিহতরা হল নুসরাত জাহান শোভা, হৃদয় হোসেন মুত্তাকিন, আল আমিন, রকিবুল হোসেন, হাসিবুল হাসান নেহাজ, তার বোন টিনা, শাহাদুল ইসলাম মিঠুন ও টিপু সুলতান স্বাধীন।

এরা প্লে থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পাঁচঘণ্টা কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ করেছে এবং ট্রাকটি জ্বালিয়ে দিয়েছে।

আহতদের মধ্যে ভ্যানচালক জয়নাল আবদীনসহ চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।

মনোহরগঞ্জ থানার ওসি জহিরুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াখালীগামী একটি ট্রাক নাথের পেটুয়া মডেল কিন্ডারগার্টেনের একটি স্কুলভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ভ্যানে থাকা শিশুদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। হাসপাতালে নেয়ার পথে দুজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ করে রাখে।

পরে সন্ধ্যা ৭টায় স্থানীয় সংসদ সদস্য তাজুল ইসলাম এলাকাবাসীর সঙ্গে কথা বলার পর অবরোধ প্রত্যাহার করা হয়।