মোহাম্মদপুরে ১০ শিবিরকর্মী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর বাদশা ফয়সল ইনস্টিটিউট নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুক্রবার রাতে পুলিশ ১০ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইনস্টিটিউটের এক কর্মচারির কক্ষে রাষ্ট্রবিরোধী গোপন সভা চলছে এমন খবর পেয়ে পুলিশ রাত ১০টার সেখানে অভিযান চালায়।
তিনি জানান, ওই কক্ষ থেকে পুলিশ ১০ শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। এদের মধ্যে মঞ্জুর মোর্শেদ (৩২) নামে একজন নেতা রয়েছেন।
