২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চালককে গুলি করে গাড়ি ছিনতাই

 গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চালককে গুলি করে একটি প্রাইভেট কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় সীমান্ত ফিলিং ষ্টেশনে চালক কারশেদ আলীর (৪২) বাম পায়ে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালাম ফিলিং ষ্টেশনে গাড়ি রেখে নামাজ আদায় করতে পাশের মসজিদে যান। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার যুবক গাড়ির চালককে গুলি করে ব্যবসায়ীর গাড়িটি (ঢাকা মেট্রো গ ২৫-৪১২৭ ) ছিনতাই করে নিয়ে যায়।

আহত চালক কারশেদ আলী কালিয়াকৈর উপজেলার চাঁনপুর এলাকার বাসিন্দা। তাকে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কালিয়াকৈর আজহার হালিমা ক্লিনিকে ভর্তি করা হয়।

ওসি আরো জানান, ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।