দীঘিনালায় অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছেন সেনা সদস্যরা।
সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের মেজর রুবাইয়াৎ সাংবদিকদের জানান, সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবরে দীঘিনালা জোনের ক্যাপ্টেন আতাউর রহমানের নেতৃত্বে শুক্রবার ভোরে উপজেলার বোমাংপালাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও একটি কমব্যাট পোশাক উদ্ধার করা হয় বলে মেজর রুবাইয়াৎ জানান।
দীঘিনালা থানার ওসি শাহদাত হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
