সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু ও দুই জন আহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি আলী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ধোপাকান্দি নামক স্থানে বাসের ধাক্কায় রিকশা ভ্যানের যাত্রী কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বৃদ্ধ সোলেমান হোসেন (৭৫) ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় ওই ভ্যানে থাকা তার স্ত্রী ও নাতি আহত হয়েছে। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে।
অপরদিকে, দুপুরে পাবনা-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া নামক স্থানে গাড়ি চাপায় ইটভাটা শ্রমিক পাবনার ঈশ্বরদীর বিলতলা গ্রামের ফতে প্রামানিকের ছেলে আব্দুল বাসেত (৫০) মারা যায়।
