‘সাম্প্রতিক সহিংসতায় ব্রিটেনের নিন্দা’
বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে মৃত্যুর ঘটনা ও পুলিশের ‘অত্যাধিক বল প্রয়োগের’ বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
একইসঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক জ্যেষ্ঠমন্ত্রী ব্যারনেস ওয়ার্সি।
বৃহস্পতিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশনার থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা, মৃত্যু ও ভাংচুরে ওয়ার্সি মর্মাহত।
তিনি বলেন, “আমরা এ সহিংসতার নিন্দা জানাচ্ছি এবং পুলিশের অত্যাধিক শক্তি প্রয়োগ ও সাম্প্রতিক মৃত্যুর ঘটনাগুলো তদন্তের আহ্বান জানাচ্ছি।”
সেইসঙ্গে ব্রিটেনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলগুলোকে সংযম প্রদর্শন এবং আইনের শাসন মেনে চলার আহ্বান আহ্বান জানিয়ে দিনি বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাব।”
সম্প্রতি বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে ‘সহিংস পরিস্থিতি’ নিয়ে আর্ন্তজাতিক সম্প্রদায় ও ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের উদ্বেগের বিষয়টি তিনি তুলে ধরেছেন বলে উল্লেখ করেন ওয়ার্সি।
“এটি অনুধাবন করা গুরুত্বপূর্ন হরতাল ও সহিংসতা সংখ্যালঘুসহ পরিবার, সম্প্রদায় ও ব্যবসা বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে।”
