২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সিমেন্ট নিয়ে কার্গো ডুবি

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন জয়মণি এলাকায় বৃহস্পতিবার ভোরে সিমেন্টবোঝাই একটি কার্গো ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 10:13 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

তবে শেলা নদীতে ডুবে যাওয়া এমভি মোতাহার হোসেন নামের কার্গোটির সব নাবিক নিরাপদে তীরে আসতে পেরেছেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার জানান, ভোর রাত চারটার দিকে মংলায় বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট কারখানা থেকে এগারো হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে এমভি মোতাহার হোসেন ঢাকা যাচ্ছিল। এ সময় শেলা নদীতে অন্ধকারে গাছের সঙ্গে ধাক্কা লেগে কার্গোটি ধীরে ধীরে ডুবে যায়।

কার্গোতে থাকা মাস্টারসহ সকল নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছেন। মালিক পক্ষ কার্গোটি তোলার চেষ্টা করছে বলে জানান ওই শ্রমিক নেতা।