গৌরীপুরে গণজাগরণ মঞ্চে জামায়াত-শিবিরের হামলা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বুধবার রাতে গণজাগরণ মঞ্চ ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় জনতা রুমেল, শামসুল আলম, সিরাজ, শহীদুল্লা নামে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গৌরীপুর থানার ওসি হামিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ১০/১৫ জন যুবক গণজাগরণ মঞ্চ ভাংচুর করে। এ সময় সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছিল।
