২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর শহরে দিনে ডাকাতি

ফরিদপুর শহরে বুধবার দুপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

গোয়ালচামট হাউজিং আবাসিক এলাকায় দুবাই প্রবাসী শরীফুল ইসলামের বাড়িতে এ ডাকাতির সময় তার স্ত্রী তামান্না (২৮) ছাড়া আর কেউ ছিল না বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি চুরির ঘটনা।

থানায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

গৃহকর্তা শরীফুল ইসলামের মা সুফিয়া বেগম বলেন, তিনি পাশের বাড়িতে গিয়ে কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং তার পুত্রবধূ তামান্না খাটের নিচে গোঙাচ্ছেন।

তার চিৎকারে প্রতিবেশীরা এসে তামান্নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি বলেন, ডাকাতরা তামান্নার মুখে গামছা ঢুকিয়ে এবং পুরো শরীরে কাপড় পেঁচিয়ে খাটের নিচে ফেলে রাখে। এরপর আলমারি ভেঙে চার ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।