ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত
জিনাইদহের কোটচাঁদপুরে বুধবার ট্রাক্টরের ধাক্কায় চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
দুপুরে বলরামপুর গ্রামে এ দুঘর্টনায় নিহত জাকির হোসেন (৯) স্থানীয় মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
কোটচাঁদপুর থানার ওসি মনির উদ্দিন মোল্লা বলেন, জাকিরদের বাড়ির পাশে গর্ত খুড়ে একটি ট্রাক্টর মাটি কেটে নিচ্ছিল। লাফিয়ে ট্রাক্টরে ওঠার সময় ধাক্কা লেগে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
