আড়িয়াল খাঁয় ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে একই গ্রামের দুই স্কুল ছাত্রী।
মঙ্গলবার বিকালে নদে ডুবে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের কলি আক্তার এবং সুবর্ণা আক্তারের মৃত্যু হয়।
কলি জালালপুর আইডিয়াল জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং চাছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুবর্ণা।
এলাকাবাসী জানায়, বিকাল ৩টার দিকে চাছার গ্রামের খলিল হাওলদারের মেয়ে কলি এবং বাবুল হাওলাদারের মেয়ে সুবর্ণা গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের লোকজন এবং এলাকাবাসী তাদের খুঁজতে বের হয়।
সন্ধার কিছুক্ষণ আগে তাদের লাশ উদ্ধার করা হয়।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনার খবর তারা পেয়েছেন। খোঁজ নেওয়ার জন্য সেখানে পুলিশ পাঠানো হবে।
