২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা প্রতিহতে গাইবান্ধা, রংপুরে কমিটি

সন্ত্রাস ও নাশকতা প্রতিহতে দেশের অন্যান্য জেলার মতো গাইবান্ধা ও রংপুরে কমিটি গঠন করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 03:30 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘লাঠি-বাঁশি সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, জায়ামাত-শিবিরের দু’দিনের হামলায় রেল স্টেশন, রেলওয়ের গুদাম, ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়া হয়।

এই হামলার পর থেকেই তারা ব্যবসা-প্রতিষ্ঠান ও মালামাল নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন বলেও জানান তিনি।

এ অবস্থায় আত্মরক্ষা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

সন্ত্রাস প্রতিরোধে ওই এলাকার প্রতিটি ব্যবসা-প্রতিষ্ঠানে এবং বাসা বাড়িতে লাঠি ও বাঁশি রাখার সিদ্ধান্ত হয়।

যে কোন সদস্য বাঁশি বাজানো মাত্রই সব সদস্য একযোগে লাঠি হাতে রাস্তায় নেমে আসবে।

এদিকে নাশকতা প্রতিরোধে রংপুরে মঙ্গলবার রাতে ৭৪ সদস্যের কমিটি গঠন করা হয়।

এর সভাপতি রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মাদ বলেন, সামাজিক অস্থিরতা সৃষ্টি ও দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা প্রতিহত করা এবং সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।