জাবি ছাত্রী ‘খুন’, স্বামী পলাতক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ভাটিরা দিয়াবাড়ি এলাকায় মঙ্গলবার এ ঘটনার পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে স্বজনরা জানিয়েছে।
নিহত মরিয়ম আক্তার (২৫) ভাটিরা দিয়াবাড়ি এলাকার সালাউদ্দিন ওরফে বাদলের স্ত্রী। মরিয়ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্রী।
নিহতের পরিবার জানায়, ভাটিরা দিয়াবাড়ির সিরাজ উদ্দিন বেপারীর ছেলে মো. সালাহউদ্দিনের সঙ্গে উপজেলার দাহিন্দী গ্রামের মো. নেছার উদ্দিন খানের মেয়ে মরিয়ম আক্তারের বিয়ে হয়।
তাদের ১১ মাসের একটি মেয়ে রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে পারিবারিক কলহের জের ধরে সালাহ উদ্দিন স্ত্রী মরিয়মকে নির্যাতন করে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে।
সালাউদ্দিন শশুরবাড়িতে নিজেই ফোনে খবরটি জানান।
পরে কালীগঞ্জ থানা পুলিশ সুরতহাল প্রতিবেদনের পর লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মরিয়মের মা মাসুদা বেগম সাংবাদিকদের বলেন, মরিয়ম প্রায় বলত তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। তাকে অযথা মারধর করে তার স্বামী।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, নিহতের গলায় দাগ, মুখে ও চোখে আঘাতে চিহৃ রয়েছে। এছাড়া পুরো শরীরেই প্রচুর পুরনো আঘাতের চিহ্ন রয়েছে।
এই ঘটনায় মরিয়মের মা মাসুদা বেগম বাদী হয়ে মঙ্গলবার স্বামী সালাহউদ্দিনসহ চারজনকে আসামি করে মামলা করেছেন।
