২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি

সম্প্রতি জামায়াত-শিবিরের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।  

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার দুপুরে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে আহবায়ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানকে সদস্য সচিব করে ৫০ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, পেশাজীবী ও ব্যবসায়ীরা রয়েছেন।

সিটি মেয়র কামরান বলেন, আদালতের রায়কে কেন্দ্র করে যে নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে তা মেনে নেয়া যায় না। তাই সহিংসতা বন্ধে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ’ কমিটি গঠন করা হয়েছে।