২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অবরোধ, ট্রেন আটকা

হরতাল চলাকালে মঙ্গলবার নোয়াখালীতে সড়ক ও রেলরাইনে অবরোধ করেছে পিকেটাররা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 11:02 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

স্থানীয়রা জানান, সকালে নোয়াখালী-লাকসাম রেল লাইনে অবরোধ দেয়ায় সমতট এক্সপ্রেস ট্রেন তিন ঘণ্টা আটকে ছিল।

এছাড়া, নোয়াখালী-ফেনী-লক্ষীপুর সড়ক, নোয়াখালী-লাকসাম বাইপাস সড়ক এবং জেলা শহরের সোনাপুর-মাইজদী-চৌমুহনী সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। 

নোয়াখালী রেল স্টেশন মাস্টার মানিক লাল দাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী-লাকসাম রেল লাইনের মাইজদী কোর্ট স্টেশনের কাছে গাছের গুড়ি ও আগুন দিয়ে অবলোধ করলে নোয়াখালী থেকে ছেড়ে আসা আখাউড়াগামী সমতট এক্সপ্রেস ট্রেন মাইজদী কোর্টে আটকা পড়ে।

পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে দুপুর ২টায় ট্রেনটি আখাউড়ার উদ্দেশে ছেড়ে যায়।