২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গাড়ি ভাংচুর, বোমা বিস্ফোরণ

সিলেট নগরীতে সোমবার সন্ধ্যায় প্রায় ২৫টি গাড়ি ভাংচুর ও বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

এদিন বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বোমা বিস্ফোরণের পর মঙ্গলবার সারাদেশে হরতাল ডাকে বিএনপি।

মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, রাত ৮টার দিকে নগরীর শাহী ঈদগাহে ৬টি মোটরসাইকেল যোগে এসে কয়েকজন হরতাল সমর্থক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এসময় তারা ঈদগাহ এলাকায় অন্তত ২৫টি ট্রাক, সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাঙচুর করে।

এর আগে সন্ধ্যা ৭টায় নগরীর পিরোজপুর এলাকায় ছাত্রদলের মিছিল থেকে একটি যাত্রীবাহী গাড়ি ভাংচুরের পর তাতে আগুন দেয়ার চেষ্টা করা হয়।

এ সময় তারা ১০-১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে তাদের ছাত্রভঙ্গ করে দেয়।

এছাড়া নগরীর জিন্দাবাজার, শিবগঞ্জ, মিরাবাজার, আম্বরখানা, সোবহানীঘাট, যতরপুর এলাকায় হরতাল সমর্থনকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

মহানগর পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, হরতাল সমর্থনকারীদের তাণ্ডবের পর নগরীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।