রাজধানীতে তিনটি গাড়িতে আগুন
বিএনপির ডাকা হরতালের আগের দিন রাজধানীতে অন্তত তিনটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রামপুরার হাজী পাড়ায় একটি সিএনজি গ্যাস ষ্টেশনের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। এর আগে সন্ধ্যা পৌনে ছয়টায় পল্টনে আযাদ প্রোডাক্টসের গলিতে একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়।
এছাড়া বিকাল সাড়ে ৪টায় পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে বাহাদুর শাহ পরিবহনের একটি লেগুনাতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
পরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দলের বিভিন্ন ইউনিট এসে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রামপুরা এবং রায় সাহেব বাজারে যানবাহনে আগুন দেওয়া হলে অগ্নি নির্বাপক দল তা নিয়ন্ত্রনে আনে।”
