মাটিরাঙ্গায় দুই মাদরাসা ছাত্র আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরে সোমবার জিহাদী বই ও লিফলেট বিতরণকালে দুই মাদরাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন চট্টগ্রামের হাটহাজারী বড় মাদরাসার ছাত্র মো. জাহাঙ্গীর আলম (৩২) ও হোসাইন মোহাম্মদ (২৯)।
তাদের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল বলে পুলিশ জানিয়েছে।
গুইমারা থানার ওসি মো. বশির আহাম্মদ বলেন, মাটিরাঙ্গা উপজেলা সদরের দারুচ্ছুন্নাহ মাদরাসা ও এতিমখানার ফটকে জিহাদী বই ও লিফলেট বিতরণ করছিলেন এ দুই যুবক।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
