২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ স্টেশনে হামলাকারীদের প্রতিহতের আহ্বান

কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগাকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সোমাবর বিকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে বন্ধ করার জন্যই জামায়াত-শিবির কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা  চালিয়েছে। এই তাণ্ডব ৭১ সালের বর্বরতাকেও হার মানিয়েছে।

তবে কবে নাগাদ পল্লী বিদ্যূৎ সমিতির এই সাব স্টেশন চালু হবে তা তিনি জানাতে পারেননি।

এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আব্দুল ওদুদ, সাংসদ জিয়াউর রহমান, জেলা প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার বশির আহম্মেদ প্রমুখ।

গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির সর্মথকরা কানসাট পল্লী বিদ্যুৎ সমিতিতে হামলা চালিয়ে সমিতির অফিস, কর্মচারীদের কোয়ার্টার, সাব স্টেশন, রেস্ট হাউসে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

এতে প্রায় ২’শ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।