২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে বাস পুকুরে, আহত ৩৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী কোচ পুকুরে পড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:06 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সোমবার দুপুরে জুম্মারঘর এলাকায় এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় রংপুর ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস জুম্মারঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙ্গে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় বাসের  জানালা ভেঙ্গে অন্তত ৩৫ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে গাইবান্ধা থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হয়। কিন্তু ভেতরে আর কাউকে পাওয়া যায়নি, বলেন এই পুলিশ কর্মকর্তা।