২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবী সম্পর্কে আপত্তিকর প্রচার সনাক্তে কমিটি

ব্লগ-ফেইসবুকের পাশাপাশি গণমাধ্যমে মহানবী সম্পর্কে আপত্তিকর প্রচারণাকারীদের সনাক্তে কমিটি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ব্লগ, ফেইসবুক, ইন্টারনেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যারা মহানবী হজরত মুহাম্মদ (স.) এবং ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য প্রচার করছেন, তাদের সনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।”

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গত মাসে আন্দোলন শুরুর পর কয়েকটি গণমাধ্যমে শাহবাগ আন্দোলনকারীদের নাস্তিক আখ্যা দেয়া হয়।

তবে গণজাগরণ মঞ্চ থেকে এর প্রতিক্রিয়ায় বলা হয়েছে, কোনো ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত হানার কোনো উদ্দেশ্য ও তৎপরতা তাদের নেই, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতেই ইসলামীকে নিষিদ্ধের দাবি রয়েছে তাদের।

নিহত আহমেদ রাজীব হায়দারের কথিত ব্লগের লেখাকে ‘অনৈসলামিক’ বলে ওই সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশের পর বিভিন্ন ইসলামী দল শাহবাগ আন্দোলনের বিরোধিতায় নামে।

গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী জামায়াত-শিবির মিথ্যা প্রচার চালিয়ে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে ব্যবহার করে দেশে সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিচ্ছে।