২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সহিংসতার বিচার হবে: স্বরাষ্ট্র মন্ত্রী

হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও দোকানপাটে মুক্তিযুদ্ধের সময়ের মতো হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের জন্য স্বাধীনতা বিরোধীদের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী  মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 12:04 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

রোববার দুপুরে ঝালকাঠীতে তিনি বলেন, এই চক্র ১০ দিন ধরে সহিংসতা ও নির্যাতন চালাচ্ছে। এতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এবং নেপথ্যে থেকে কাজ করেছে, তাদেরও আইনের আওতায় এনে শাস্তি দেয়ার জন্য সরকার বদ্ধপরিকর।

রাজাপুর উপজেলায় নবনির্মিত থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী  আরো বলেন, প্রতিবাদের ভাষা অন্যের মানবাধিকার লংঘন করা নয়। বর্তমানে যারা মানবাধিকার লংঘন করছে তাদের কঠোরভাবে দমন করে নাগরিকদের অধিকার রক্ষায় সরকার পদক্ষেপ নিয়েছে।

এ সময় র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ঝালকাঠী-১ আসনের সংসদ সদস্য বজলুল হক, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি আব্দুর রহিম, ঝালকাঠী জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় যোগ দেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ২৮ ফেব্রুয়ারি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এরপর জামায়াত-শিবিরের তাণ্ডবে সারাদেশে সাত পুলিশসহ ৬৭ জনের মৃত্যু হয়। এছাড়া হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ করা হয়।