নেত্রকোনায় গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত
নেত্রকোনার মদন উপজলোয় ধান কাটা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।আহত হন অন্তত সাতজন।
রোববার ধলিবন হাওরে এ সংঘর্ষ হয় উপজেলার কাওরাট কোনাপাড়া এবং ঝাউলা গ্রামের বাসিন্দাদের মধ্যে।
নিহত স্বপন মিয়া (৩০) কাওরাট কোনাপাড়া গ্রামের সদর আলীর ছেলে।
মদন থানার ওসি মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, সকালে গরুকে খাওয়ানোর জন্য ধলিবন হাওরে সদর আলীর জমি থেকে কাঁচাধান কেটে নিচ্ছিল ঝাউলা গ্রামের কয়েক যুবক।
স্বপন তাদের জমি থেকে ধান কাটতে নিষেধ করলে ওই যুবকদের সঙ্গে বাগবিতন্ডা হয়।পরে দুই গ্রামের বাসিন্দারা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় দেশি অস্ত্রের আঘাতে স্বপন মিয়াসহ অন্তত িআটজন আহত হন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে স্বপন মারা যান বলে জানান ওসি।
