২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় বাস উল্টে ১ জন নিহত

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 09:27 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদীতে শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, বালু বোঝাই ট্রাকটি বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে তা কাত হয়ে তা উল্টে যায়।

সাউদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল ।

ঘটনাস্থলেই ওহাব (৩০) নামে এক বাস যাত্রী মারা যান। তার বাড়ি মানিকগঞ্জের চরমারখা গ্রামে।

আহতদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম//এসএনএল/এসইউ/১৫২৫ ঘ.