২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনার কলমাকান্দায় ১৪৪ ধারা

বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থান নেয়ায় বিশৃঙ্খলা এড়াতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 06:22 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) তৌহিদুল ইসলাম জানান, রোববার সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানান।

উপজেলার মধ্য বাজার এলাকায়  বিএনপি নেতা কায়সার কামালের ব্যক্তিগত কার্যালয় ভাংচুর করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির ‍সৃষ্টি হয়।

বৃহস্পতিবারের ওই ভাংচুরের প্রতিবাদে রোববার সকালে উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্ত নেয় বিএনপি। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার রাতে তা প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।

কলমাকান্দা থানার এসআই আমিনুল ইসলাম জানান, ১৪৪ ধারা জারির পর উপজেলা সদরে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের অভিযোগ করেন, পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসুচি করতে না দিয়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন তাদের সাংবিধানিক অধিকার হরণ করেছে।