২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা

হরতালে ভাংচুর ও হামলার ঘটনায় বিএনপি নেতা মওদুদ আহমদসহ ৪৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:35 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার রাতে পল্টন থানার উপপরিদর্শক মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গত ৭ মার্চ হরতালের সময় পল্টন এলাকায় ভাংচুর ও হামলার ঘটনায় বিএনপি নেতা মওদুদ আহমদ, গয়শ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বরকত উল্লাহ বুলু, মির্জা আব্বাসসহ ৪৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ওই মামলাটি করা হয়েছে।”

মামলায় বাদী হয়েছেন পল্টন থানার উপপরিদর্শক হাবিবুর রহমান।

Image
জাতীয় প্রেসক্লাবে রোববার ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমেদ বক্তব্য দেন। ছবি: রাশেদুজ্জামান/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ০৭, ২০১০

জাতীয় প্রেসক্লাবে রোববার ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমেদ বক্তব্য দেন। ছবি: রাশেদুজ্জামান/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ০৭, ২০১০

একই দিনের অপর একটি ঘটনায় ছাত্র শিবিরের সভাপতিসহ ৩৫ জনের বিরুদ্ধে পল্টন থানা পুলিশ আরেকটি মামলা করেছে বলে জানান মশিউর রহমান। এ মামলায় বাদী হয়েছেন উপপরিদর্শক মাহমুদুল হাসান। গত বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গ সংঘর্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেলে সরকারকে দায়ী করে বৃহস্পতিবার সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে হরতাল ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।