২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় হয়ে গেল দুদিনের বাউল উৎসব

অসাম্প্রদায়িক মানবিক ধর্মের দীক্ষায় সবাইকে আহবান জানিয়ে মাগুরায় শেষ হল দুইদিনের বাউল উৎসব।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 10:28 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

সদরের রাউতড়া গ্রামে বৃহস্পতিবার উৎসব শুরু হয়। চলে শুক্রবার সারাদিন ও রাত।

প্রতি বছর ফাল্গুন মাসে ‘সাধুসঙ্গ’ নামে এ উৎসব হয়। ওই গ্রামের শিক্ষক দম্পতি প্রবীর ঘোষ ও মিলি সেন ২০ বছর ধরে এ উৎসবের আয়োজন করে আসছেন।

মাগুরাসহ বিভিন্ন জেলার কয়েকশ’ বাউল সাধক ও শিল্পী উৎসবে অংশ নেন।

যোগ দেয়া বাউলদের মধ্যে ছিলেন কুষ্টিয়ার সিরাজ সাঁই, কালিগঞ্জের নুর আলী, যশোরের আভারানী, মাগুরার তমাল বসু. মিলি সেন, দোলা বিশ্বাস প্রমুখ।

আয়োজক প্রবীর ঘোষ বলেন, দুদিনের উৎসবে বাউল গানের ফাঁকে ফাঁকে ছিল আলোচনা। এসব আলোচনায় আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নানা জেলা থেকে আসা বাউলরা।