২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে চোরের হামলায় গৃহকর্তা আহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চোরের হামলায় একটি পরিবারের চারজন আহত হয়েছেন। এরপর তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 10:20 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার ভোরে রামদি গ্রামের স্বপন ভৌমিকের বাড়িতে এ ঘটনায় আহতরা হলেন স্বপন ভৌমিক (৫০), তার ছেলে সুজন ভৌমিক (৩০), স্বপনের ভাই খোকন ভৌমিক (৬০) ও তাঁর স্ত্রী প্রীতিকনা ভৌমিক (৫০)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কবিরহাট থানার ওসি মাহবুবুল আলম বলেন, সিঁদ কেটে কয়েকজন চোর স্বপন ভৌমিকের বসত ঘরে ঢুকে স্বপন ও সুজনকে কুপিয়ে আহত করে।

এরপর তারা খোকনের ঘরে ঢুকে খোকন ও তার স্ত্রী প্রীতিকনাকে কুপিয়ে আহত করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

এ দুই ঘর থেকে পাঁচ নগদ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলেও তারা পুলিশকে জানান, বলেন ওসি।

তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে তিনি জানান।