২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে নারীদের ঝাড়ু মিছিল

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 08:43 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার দুপুরে শহরের শেরেবাংলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংসদ সদস্য মজাহারুল হক প্রধান মিছিলে নেতৃত্বে মিছিলে বিভিন্ন বয়সী নারীরা ঝাড়– হাতে অংশ নেন।

মিছিল থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, আওয়ামীলীগ নেতা রবি মাহমুদ, আবু তোয়াবুর রহমান, আমিরুল ইসলাম, হুমায়ুন কবির উজ্জ্বল, জাকিয়া আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন