২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় যুবক খুন

সাভারের আশুলিয়া থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সাভার,প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 09:59 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

শুক্রবার দুপুরে ভাদাইল উত্তরপড়া এলাকায় একটি গর্তে হাসমত আলীর (২৮) লাশ পাওয়া যায়।

বৃহস্পতিবার রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

হাসমত যশোরের অভয়নগর উপজেলার আব্দুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। ওই এলাকাতেই বাসা ভাড়া নিয়ে থাকতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই জাহিদুর।