ঝিনাইদহে যুবকের গলা কাটা লাশ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়নকান্দি বাজারের একটি চায়ের দোকানে দেখা যায় কলম মিয়াকে। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে।
সকালে মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন গ্রামবাসী গমক্ষেতে তার লাশ পেয়ে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
