গোপালগঞ্জে আগুনে পুড়লো ৫টি বসতঘর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে।
সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাঁচকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই গ্রামের হাসমত শেখের বসত ঘরে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে হাসমত শেখ, লিয়াকত শেখ ও বারিক মোল্লার তিনটি বসতঘর ও দুটি রান্নাঘর, মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে।
গোপালগঞ্জের জেরা প্রশাসক মো. খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদের্শন করেছেন।
