২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বোমা তৈরির সরঞ্জামসহ ৪ শিবিরকর্মী আটক

খাগড়াছড়ি শহরের একটি মেস থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্রসহ শিবিরের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশের একটি বিশেষ দল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এলাকায় শিবির পরিচালিত ওই মেসে অভিযানা চালায়।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সরকার বিরোধী আন্দোলনে নাশকতা চালানোর উদ্দেশ্যে সংগঠিত হওয়ার প্রস্তুতি নেয়ার সময় পুলিশের বিশেষ দল ‘রোবট টিম’ তাদের আটক করে।

এ সময় জেলা শিবিরের সভাপতিসহ বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- জেলা শিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক ইসহাক হায়দার ও কর্মী মো. রুবেল।

পরে নির্বাহী হাকিম সমর কান্তি বসাকের উপস্থিতিতে মেস থেকে উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার, হকিস্টিক, ক্রিকেট ব্যাট এবং লাঠিসোটা জব্দ করা হয়।