২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মন্দিরে ভাঙচুর-অগ্নিসংযোগ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রতিমা ভাঙচুর করে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের চাপাতলী গ্রামের সার্বজনীন কালীমন্দিরে এ হামলা হয়।  

দাউদকান্দি থানার ওসি আবুল ফয়সাল বলেন, মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজালাল বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এ এলাকায় হিন্দু-মুসলমান সম্প্রীতির সঙ্গে বসবাস করছি।

‘দুবৃর্ত্তরা আমাদের এ সম্পর্কে ফাটল ধরানোর জন্যই এ অঘটন ঘটিয়েছে,” বলেন তিনি।